শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হাটহাজারীতে কিশোরের মৃত্যু

    দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হাটহাজারীতে কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম–রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইয়াসিন হাটহাজারী উপজেলার মাছুয়াঘোনা এলাকার মধ্যম মাদার্শা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক ইয়াসিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ইয়াসিন গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা অপর আরোহীও আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে যান। সেখানে সকাল ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলমান রয়েছে।

    ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

    এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘাতক ট্রাক শনাক্ত করে দায়ী চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন