শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • হাটহাজারীতে ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

    হাটহাজারীতে ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে গাউসুল আজম মাইজভান্ডারী তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী ২১৩ নম্বর মির্জাপুর বুলবুলিপাড়া শাখার উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৫ জানুয়ারি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুলবুলিপাড়ায় আসরের নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নাতে রাসুল ও শানে গাউছুল আজম পরিবেশন করা হয়।

    মোসলেম উদ্দিন রিটনের সভাপতিত্বে এবং মো. আখতার উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আইনজীবী ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য নিজামুদ্দিন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় বাংলাদেশ এর চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য মো. নিজাম উদ্দিনসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
    বক্তারা বলেন, শিক্ষা বিস্তারে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। 

    সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন