মসলা ছাড়াই স্বাদের রাজা: পেশোয়ারি গোশতের গোপন রেসিপি

পেশোয়ারি গোশত—ঝাল-মসলার ঝাঁজে অভ্যস্ত আমাদের রান্নাঘরে এটি এক নতুন অভিজ্ঞতা। মসলা ছাড়াই এই রেসিপি মাংসের স্বাদকে সম্মান জানায়। ধীর আঁচ, ভালো মানের মাংস এবং সঠিক সময়ের রান্নাই হয়ে ওঠে এই পদটির মূল রহস্য।
উপকরণ
গরু বা খাসির মাংস: ১ কেজি
ঘি: ১ চামচ
লবণ: পরিমাণমতো
আলু: কয়েকটি
কাঁচা মরিচ: ২টি
ধনিয়া পাতা: পরিমাণমতো
আদা কুচি: ২ টেবিল চামচ
টমেটো: ২টি
গোলমরিচ গুঁড়া: পরিমাণমতো
পানি: প্রয়োজনমতো
রান্নার পদ্ধতি
মোটা তলার একটি হাঁড়ি নিন।
সব উপকরণ একসঙ্গে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন।
অল্প পানি দিন, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে রান্না করুন।
মাংস নরম হয়ে গেলে নামিয়ে নিন।
পরিবেশন করুন রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সঙ্গে।
বিশেষ টিপস
মসলা ছাড়াই পেশোয়ারি গোশতের আসল স্বাদ মাংস এবং ধীর আঁচে থাকে।
ভালো মানের মাংস ব্যবহার করলে স্বাদ আরও গভীর হয়।
রান্নার সময় খুব বেশি নেড়েচেড়া করা উচিত নয়; এতে মাংসের নরমত্ব বজায় থাকে।