শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • চট্রগ্রাম ৫ আসনের ভোটের মাঠ ছাড়লেন শাকিলা ফারজানা

    চট্রগ্রাম ৫ আসনের ভোটের মাঠ ছাড়লেন শাকিলা ফারজানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাকিলা ফারজানা তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল থেকে সরে দাঁড়ান।
    ‎
    ‎সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আপিল আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে তার প্রার্থিতা সংক্রান্ত আপিলের আর শুনানি অনুষ্ঠিত হয়নি।

    ‎এর আগে যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় গত ৩ জানুয়ারি চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
    ‎
    ‎এদিকে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশন মোট ৩৬টি আপিল আবেদনের নিষ্পত্তি করে। এর মধ্যে ১৯টি আবেদন মঞ্জুর, ১৩টি নামঞ্জুর এবং ২টি আবেদন স্থগিত রাখা হয়। শুনানি চলাকালে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।
    ‎
    ‎উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শুরু হয় গত ১১ জানুয়ারি। প্রথম দুই দিনে ১৪০টি আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন ১১০টি আবেদন মঞ্জুর এবং ২২টি আবেদন বাতিল করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন