শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • ব্রাকসু নির্বাচন পেছানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া পুনর্গঠন

    ব্রাকসু নির্বাচন পেছানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া পুনর্গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

    রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে প্রায় ছয় ঘণ্টা চলা দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সভা রাত ৯টার দিকে শেষ হয়।

    সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষরা উপস্থিত ছিলেন।

    সভায় নির্বাচনী কার্যক্রম সচল রাখার স্বার্থে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি, পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে যুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভার বাইরে নতুন কাউকে কমিশনে অন্তর্ভুক্ত করার অনুমতি না থাকার কারণে আপাতত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, জানিয়েছেন উপাচার্য।

    ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা জানিয়েছেন, আগামীকালই ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ ফেব্রুয়ারি নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে নতুনভাবে নির্বাচনী তফসিল পুনর্গঠন করা হবে।

    উল্লেখ্য, সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন