শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মিয়ানমার সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশুর মৃত্যু

    মিয়ানমার সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সেনাবাহিনীর ত্রিমুখী সংঘর্ষ চলাকালীন বাংলাদেশ সীমান্তে প্রাণ হারাল এক কিশোরী।

    রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

    ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন