শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত

    নবীনগরে ১৬০ কেজি গাঁজাকান্ডে দুই পুলিশ সদস্য বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড়ে পিক আপ ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা পেয়েও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

    বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা নিয়ে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

    পরে পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত সাপেক্ষ তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকার লেনদেন হয়েছিলো। 

    বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

    নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ও শৃংখলা পরিপন্থী কাজের জন্য দুই জনকে বরখাস্ত করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন