শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • রামগঞ্জে আগুনে পুড়ে চার মাসের শিশুর মৃত্যু

    রামগঞ্জে আগুনে পুড়ে চার মাসের শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামের ৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে রামগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ীর দুলাল মিকারের ঘরে এ দূর্ঘটনা ঘটে। 

    খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও ফরান বেগমের সন্তান।
    ‎
    স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের খাবার শেষ করে দুলাল মিকারের স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। 

    পরবর্তীতে গ্যাস সিলেন্ডার বিষ্পোরিত হয়ে পাশবর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুল লেগে পুড়ে সকল কিছু ছাই হয়ে যায়। ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়। শিশু আয়াত।

    ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন