শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মায়ের মৃত্যুর পাঁচদিনের মাথায় ছেলের মর্মান্তিক মৃত্যু

    মায়ের মৃত্যুর পাঁচদিনের মাথায় ছেলের মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

    তিনি উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। 

    মায়ের মৃত্যুর পাঁচদিন পর মঙ্গলবার রাতে কুলখানির আয়োজন করা হয়। কুলখানির জন্য জবাইকৃত গরুর রক্ত পরিষ্কার করার সময় রাত আনুমানিক ১১টার দিকে অসাবধানতাবশত তিনি নারিকেল গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

    এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরহুম মো. আবুল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ঘিরে শত শত মানুষ ভিড় করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন