সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুলাউড়ায় ঋণের চাপে রিক্সাচালক গৌরাঙ্গের আত্মহত্যা

    কুলাউড়ায় ঋণের চাপে রিক্সাচালক গৌরাঙ্গের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  

    স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ। । প্রতিদিনের চাপ, কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় রিস্কা চালক।

    এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।

    পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী ধারনা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷

    কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন