বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
  • নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই খুন ‎

    নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই খুন ‎
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎নরসিংদীতে মাদকাসক্তি থেকে বড় ভাইকে ফিরিয়ে আনতে গিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে দুই ছোট ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকায় এই ঘটনা ঘটে।

    ‎নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের বাসিন্দা এবং মুসা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার তাকে এই পথ থেকে ফেরাতে বহুবার চেষ্টা করলেও তিনি মাদক পরিহার করেননি।

    ‎রোববার রাতে ঘরের ভেতরে মাদক ছাড়ার বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার দুই ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং এতে দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী। পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ‎নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি তার দেবরদের বিরুদ্ধে অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

    ‎মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এই মৃত্যু ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন