বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর 'এগারোসিন্দুর প্রভাতী' ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) চলন্ত অবস্থায় হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যাত্রাপথে এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলন্ত থাকা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পেছনের দুটি বগি আলাদা হয়ে যায় এবং গতি কমে থামতে থাকে। এ সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় বিচ্ছিন্ন বগিগুলো থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি পুনরায় সংযোগ করার কাজ শুরু করে। সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

    জানা গেছে, এদিন বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়।

    এ বিষয়ে আড়িখোলা স্টেশনমাস্টার মো. কাইয়ুম বলেন, দড়িপাড়া রেল গেটকিপার ফোন করে বিস্তারিত জানায়, পরে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে তদন্ত করে সংযোগ দেয়। এতে ১ ঘণ্টা ওই লাইন দিয়ে রেল চলাচল বিলম্ব হয়।

    এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন