শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • মানিকগঞ্জে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়ন বাতিল

    মানিকগঞ্জে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়ন বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে ৩টি আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার  সভাপতিত্বে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

    প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সামনে বাছাই পর্বে  দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।অপর দিকে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়। 

    মানিকগঞ্জ -১আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়।মনোনয়ন পত্র বৈধ হয় ঘোষনা করা হয় বিএনপির এসএ জিন্নাহ কবীর,জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।

    মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র আব্দুল আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি,বিএনপি মনোনীত  প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মাওলানা মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের  মোহাম্মদ  আলীর।

    মানিকগঞ্জ -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা,এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়। 

    এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন