শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

    লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় উঠে পরিকল্পিতভাবে এ ছিনতাই সংঘটিত করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় অটোরিকশা চালকও জড়িত থাকতে পারে বলে দাবি করা হয়েছে।

    শনিবার (০৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের ‘ওয়েলকাম জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী। তিনি জানান, শনিবার দুপুরে তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রয় বাবদ ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন এবং বাকি ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে চন্দ্রগঞ্জ ত্যাগ করেন।

    পরবর্তীতে জেলা শহর থেকে হাজিরহাটের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন তিনি। ওই অটোরিকশায় যাত্রীবেশে অপরিচিত এক নারী ও এক পুরুষ ওঠেন। পিয়ারাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ হঠাৎ করে শুভ পোদ্দারের মুখ বেঁধে ফেলে এবং তার কাছে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। তবে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ছিনতাইকারীরা নেয়নি।

    ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার চেষ্টা চালাচ্ছে।

    এ বিষয়ে জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, “দ্রুত এই স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

    সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, “ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন