শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • কক্সবাজার-৪ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের অবস্থা প্রকাশ

    কক্সবাজার-৪ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের অবস্থা প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে।

    শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ যাচাইবাছাই অনুষ্ঠিত হয়।

    যাচাইবাছাই শেষে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন জমা দেওয়া মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

    অন্যদিকে দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬।

    উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন