সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুনামগঞ্জ-১ এ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র অনুমোদিত

    সুনামগঞ্জ-১ এ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র অনুমোদিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    ​আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা ও অন্যান্য নথিপত্র সঠিকভাবে যাচাই করে কামরুজ্জামান কামরুলের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।

    ​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,  সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "তৃণমূলের নেতাকর্মী ও জনগণের ভালোবাসায় আমি দলের মনোনয়ন পেয়েছি। আমার মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনী লড়াইয়ে নামার পথে আর কোনো বাধা রইল না। ইনশাআল্লাহ, নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।"

    ​উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বিএনপি থেকে দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর ২৯ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কামরুলের প্রার্থিতা বৈধ হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

    ​নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী,২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন