সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হাড়কাঁপানো শীতে ছিন্নমুল মানুষের পাশে উপজেলা প্রসাশন 

    হাড়কাঁপানো শীতে ছিন্নমুল মানুষের পাশে উপজেলা প্রসাশন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। পৌষ মাসের তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে চা-বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় মানবিক সহায়তা নিয়ে হাজির হন ইউএনও।

    বুধবার (৩১শে ডিসেম্বর) দিবাগত রাতে তিনি কমলগঞ্জ পৌর এলাকার রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুমন্ত অসহায় মানুষদের গায়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন। নীরব রাতের আঁধারে সরকারি এই উপহার পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কৃতজ্ঞতার ভাষা হারিয়ে ফেলেন, আবার কেউ চোঁখের জল ধরে রাখতে পারেননি। এই মানবিক উদ্যোগের সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন কমলগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং প্রকৃত অসহায়দের কাছেই কম্বল পৌঁছানো সম্ভব হয়।

    এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম বলেন, ‘শীতের এই কঠিন সময়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এমন তৎপরতা সত্যিই প্রশংসনীয়। একজন সরকারি কর্মকর্তার এই মানবিক উদ্যোগ দুস্থ মানুষের মাঝে আশার আলো জ্বালিয়েছে। সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কেউই আর শীতে এই পরিমাণ কষ্ট পাবে না। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ‘তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে এই ঝটিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যারা লোকলজ্জার ভয়ে দিনের বেলা সাহায্য নিতে পারেন না কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান—মূলত তারাই আমাদের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টার এই উপহার পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন