শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিএফইউজে ও ডিইউজের শোক

    বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিএফইউজে ও ডিইউজের শোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

    আজ মঙ্গলবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ। 
    জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে। যা কখনও পূরণ হবার নয়।  তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর  যে নিরলস সাধনা তা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে। 

    এছাড়াও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে। 

    আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন