মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘরে বানান স্বপ্নের ড্রিম কেক

ঘরে বানান স্বপ্নের ড্রিম কেক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অভিজাত বেকারি—সবখানেই এখন আলোচনার তুঙ্গে ‘ড্রিম কেক’। যারা চকোলেট পছন্দ করেন, তাদের কাছে এটি স্বর্গের মতো। পাঁচটি ভিন্ন স্তরের সমন্বয়ে তৈরি এই কেকটির বিশেষত্ব হলো এর উপরের শক্ত চকোলেট আস্তরণ, যা চামচ দিয়ে ভেঙে ভেতরের নরম ও ক্রিমি স্তরে পৌঁছাতে হয়। বাড়িতে ওভেন ছাড়াই এই জাদুকরী কেক তৈরির পূর্ণাঙ্গ রেসিপি আজ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

উপকরণ:

কেক বেসের জন্য:

  • ময়দা – ১ কাপ
  • চিনি – ½ কাপ
  • ডিম – ২টি
  • দুধ – ½ কাপ
  • তেল / গলানো বাটার – ¼ কাপ
  • বেকিং পাউডার – ১ চা চামচ
  • বেকিং সোডা – ½ চা চামচ
  • ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
  • লবণ – এক চিমটি
  • মিল্ক কাস্টার্ড :
  • দুধ – ২ কাপ
  • চিনি – ⅓ কাপ
  • কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
  • ডিমের কুসুম – ১টি (ঐচ্ছিক)
  • ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
  • হেভি ক্রিম / ফ্রেশ ক্রিম – ½ কাপ

টপিং :

  • ডার্ক চকোলেট – ½ কাপ
  • ফ্রেশ ক্রিম – ½ কাপ

প্রস্তুত প্রণালী:

কেক তৈরি:
ডিম ও চিনি ভালোভাবে ফেটান। তেল, দুধ ও ভ্যানিলা এসেন্স মিশান। ময়দা, বেকিং পাউডার, সোডা ও লবণ মেশান। গ্রিজ করা মোল্ডে ঢেলে ওভেনে ১৭০°সেলসিয়াসে ৩০–৩৫ মিনিট বেক করুন। কুকারে লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে ৩৫ মিনিট বেক করলেও হবে। ঠান্ডা হলে কেকের উপরে ছোট ছোট ছিদ্র করুন।

মিল্ক কাস্টার্ড তৈরি:
দুধ, চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ঘন হলে ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মেশান। নামিয়ে ক্রিম মিশিয়ে নিন। গরম অবস্থায় কেকের উপরে ঢেলে দিন।

চকোলেট গ্যানাশ:
গরম ক্রিমে চকোলেট দিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। নেড়ে মসৃণ করুন। কাস্টার্ডের উপর ঢেলে দিন।

ফাইনাল টাচ:
কেকটি ফ্রিজে ৩–৪ ঘণ্টা রাখুন। কাটার সময় ভিতরের অংশ একদম ড্রিমি ও সফট থাকবে। চাইলে উপরে কোকো পাউডার বা চকলেট চিপস দিয়ে সাজাতে পারেন।

টিপস:

  • যত বেশি সময় ফ্রিজে রাখবেন, কেক তত বেশি মসৃণ ও “ভাইরাল লুক” দেখাবে।
  • ক্রিম ও চকোলেটের সঠিক সমন্বয় কেককে বাড়িতেই পেস্ট্রি-শপের মানের দেবে।

এই রেসিপি অনুসরণ করে তৈরি করুন ঘরে বসেই স্বপ্নের কেক, যা দেখতে যেমন দারুণ, খেতেও তেমনি স্বাদে অনন্য।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ