শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মুদ্রা রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ৩ বিলিয়ন ডলার ক্রয়

    মুদ্রা রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ৩ বিলিয়ন ডলার ক্রয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি অর্থবছরে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলিতে অতিরিক্ত ডলার জমা হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ডলার ক্রয় করছে।

    এর অংশ হিসেবে আজ (রোববার) তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার ক্রয় করা হয়েছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার ক্রয় হয়েছে ৩,০৫৬ মিলিয়ন বা ৩.৫ বিলিয়ন ডলার।

    এ মাসে দেশে ১ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৫ শতাংশ বৃদ্ধি। জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ, যা ১,৫২১ কোটি ডলার।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হুন্ডি প্রতিরোধে সরকার ও ব্যাংকিং চ্যানেলের উন্নতি প্রবাসী আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই উদ্যোগের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দৃঢ় রয়েছে।

    গত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন, যা প্রায় ৩৫,২৫২ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন