শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • গণমাধ্যমে হামলা মানেই গণতন্ত্র ও মানবতার ওপর আঘাত: কাদের গনি চৌধুরী

    গণমাধ্যমে হামলা মানেই গণতন্ত্র ও মানবতার ওপর আঘাত: কাদের গনি চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা ও অগ্নিসংযোগ এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবিরকে হেনস্তার ঘটনাকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক চেতনার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

    শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি একে এম মহসীন।

    কাদের গনি চৌধুরী বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন জ্বলতে দেখা গেছে, সাংবাদিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেছেন—এই দৃশ্য আমাদের ১৯৭১ সালের ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দেয়। ডেইলি স্টারের ছাদে আশ্রয় নেওয়া এক নারী সাংবাদিকের আর্তি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্য গভীর লজ্জার বিষয়।

    তিনি আরও বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, তারা কোনোভাবেই সভ্য বা মানবিক হতে পারে না। এটি কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের ওপর সরাসরি হামলা। এই কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং যারা এর সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না।

    বিএফইউজে মহাসচিব হুঁশিয়ার করে বলেন, সরকার যদি দ্রুত ও দৃশ্যমান বিচার না করে, তাহলে এই দায় সরকারকেই বহন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন হামলা বারবার ঘটছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আরও বাড়বে।

    তিনি বলেন, সাংবাদিকরা চান বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং একটি মানবিক বাংলাদেশ। কোনো গণমাধ্যম বা সাংবাদিকের ওপর আর যেন হামলা না হয়—এটাই আমাদের দাবি। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

    মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, বিপিজেএ সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, আনিসুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. সৌরভ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন