শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • হাটহাজারী বাস স্ট্যান্ডে ক্লিন বাংলাদেশ টিমের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

    হাটহাজারী বাস স্ট্যান্ডে ক্লিন বাংলাদেশ টিমের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারীতে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশ হাটহাজারী টিম। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বর ও আশপাশের এলাকায় একটি মাঠ পর্যায়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রমে অংশগ্রহণ করেন কলেজ ও স্কুল পর্যায়ের একদল শিক্ষার্থী।

    কলেজ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিন, নিহা, দোলা, মরিয়ম, আইরিন, রাফি, বেলাল, দিনা ও আকিব। এছাড়া স্কুল শিক্ষার্থীদের মধ্যে অংশ নেন রিশতিয়া, নিহা ও নিশান। 

    জানা গেছে, ক্লিন বাংলাদেশ হাটহাজারী টিম বিগত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি।

    আজকের কার্যক্রমে বাস স্টেশন এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ ও পথচারীরা। এ সময় একজন পথচারী সাজ্জাদ হোসেন সাঈদ বলেন, “এত অল্প বয়সে তারা যে সচেতনতার কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এভাবেই যদি তরুণরা এগিয়ে আসে, তাহলে সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব।”

    আয়োজকরা জানান, সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ আরও বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
    স্থানীয়দের মতে, ক্লিন বাংলাদেশ হাটহাজারী টিমের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন