বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • কোটা ও বৈষম্যের মাধ্যমে বাঙালিদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে

    কোটা ও বৈষম্যের মাধ্যমে বাঙালিদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বি‌শিষ্টজন সংবর্ধনা, ‌পি‌সি‌সি‌পি'র ৫ম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ও মহান বিজয় দিবস উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

    হাবীব আজম বলেন, সরকার বাঙালিদের সর্বদিক দিয়ে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। এককভাবে উপজাতিদের কোটা সুবিধা দিয়ে চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাঙালিরা মেধা ও কোটা প্রথার কারণে বঞ্চিত হচ্ছে।

    তিনি আরও বলেন, কোটায় পড়াশোনা করে তারা চাকরিতেও কোটা পেয়ে সর্বত্র সুযোগ-সুবিধা ভোগ করছে, যার ফলে বাঙালিরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

    তিনি এই পরিস্থিতিকে পরিকল্পিত বৈষম্য হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের নীতির কারণে পাহাড়ে সামাজিক ভারসাম্য ও ন্যায্যতা ক্ষুণ্ন হচ্ছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আলম খান। সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুর হাসান।

    বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন