বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • শীতের সবজিতে বাজার ভরপুর, তবু ক্রেতা নেই

    শীতের সবজিতে বাজার ভরপুর, তবু ক্রেতা নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীত মৌসুম এলেই সবজির বাজারে নেমে আসে বৈচিত্র্য। লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুনসহ হরেক রকমের শীতকালীন সবজিতে ভরে ওঠে বাজার। 

    কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সদর বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলো সবজিতে ঠাসা থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।

    বিক্রেতারা জানান, বর্তমানে সবজির দাম আগের চেয়ে অনেক কম। 

    এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, আমদানি বেশি এবং উপজেলার আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দেশি সবজি বাজারে আসছে।

     ফলে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ক্রেতা বাড়েনি। নবীনগর সদর বাজারের একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোরবেলায় বাজারের চিত্র একেবারেই ভিন্ন।

     তখন আশপাশের গ্রাম থেকে আসা দেশি সবজিতে বাজার ভরে যায় এবং ক্রেতারাও ভিড় জমায়। অনেকেই ভোরেই বাজার সেরে ফেলেন। 

    কারণ সেই সময়ে টাটকা শাকসবজি সহজে ও তুলনামূলক কম দামে পাওয়া যায়।

    এছাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ‘বউবাজার’ নামক বাজারগুলোও বড় বাজারে ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ।

    এসব বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি সহজেই পাওয়ায় অনেকেই আর শহরের বড় বাজারে আসছেন না।

    ফলে সকাল দশটার পর নবীনগর সদর বড় বাজারে সবজি থাকলেও ক্রেতা চোখে পড়ে না বললেই চলে। বিক্রেতারা জানান, সারাদিন দোকান খোলা রেখেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না।

    এতে করে লাভের বদলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের।

    সব মিলিয়ে শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও ক্রেতা সংকটে পড়েছেন নবীনগর সদর বাজারের সবজি ব্যবসায়ীরা।

    তারা আশা করছেন, সামনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বাজারে আবারও ফিরবে ক্রেতার চেনা কোলাহল। মোহাম্মদ রাজন নবীনগর
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন