মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিসংযোগ

    কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    ছুটির দিন থাকায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে অফিস থেকে ধোঁয়া বের হতে দেখলে নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, জেলা সার্ভার স্টেশন সংলগ্ন স্টোর রুমের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান তিনি।

    সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র পুড়ে গেছে, তবে গুরুত্বপূর্ণ কোনো কাগজ সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। প্রাথমিকভাবে কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনাজনিত—সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আগুনে কিছু কাগজপত্র পুড়লেও দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি।

    কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

    ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন