মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পারফেক্ট গাজরের কেক: সহজ প্রণালী ও স্বাদে অনন্য

পারফেক্ট গাজরের কেক: সহজ প্রণালী ও স্বাদে অনন্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শীতের বিকেলে কিছু ভিন্ন স্বাদের মিষ্টি খেতে মন চায়? তাহলে গাজরের কেক হতে পারে সেরা পছন্দ। নরম, হালকা মিষ্টি এবং তাজা গাজরের স্বাদ—সব মিলিয়ে এই কেক মুখে গলে যায়।

এটি বানানো সহজ এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। ওভেন থাকুক বা না থাকুক, অল্প সময়েই স্বাস্থ্যকর ও সুস্বাদু এই কেক বানানো সম্ভব। শীতের সন্ধ্যায় পরিবারের সবাই মিলে এটি পরিবেশন করলে আড্ডা আরও জমে উঠবে।

উপকরণ:

ময়দা – ১ কাপ
গ্রেট করা গাজর – ১.৫ কাপ
ডিম – ৩টি
কাঠবাদামের গুঁড়া – ১ কাপ
মাখন – ১/২ কাপ
শুকনো গুড় বা চিনি – ১/২ কাপ
দারুচিনি গুঁড়া – ১/২ চা চামচ
ভাঙা আখরোট – ৩ টেবিল চামচ
বেকিং পাউডার – ১/২ চা চামচ
বেকিং সোডা – ১/২ চা চামচ
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:

একটি বাটিতে ডিম ও গুড় বা চিনি ভালোভাবে ফেটান যতক্ষণ না মিশ্রণ ফেনাযুক্ত হয়। এতে গলানো মাখন ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। আলাদা বাটিতে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ ও দারুচিনি গুঁড়া একত্রিত করুন। শুকনা উপকরণগুলো অল্প অল্প করে ডিমের মিশ্রণে মেশান। মসৃণ মিশ্রণে গ্রেট করা গাজর, আখরোট এবং কাঠবাদামের গুঁড়া যোগ করে হালকা হাতে নেড়ে নিন।

কেক মোল্ডে সামান্য তেল মেখে মিশ্রণ ঢালুন। ওভেনে ১৬০° সেলসিয়াসে মাঝারি তাপে বেক করুন যতক্ষণ না কেকের উপরে সুন্দর রং আসে এবং কাঠি ঢুকিয়ে বের করলে পরিষ্কার আসে। ওভেন না থাকলে ভারী হাঁড়ি বা কুকারে ঢাকনা বন্ধ করে কম আঁচে বেক করতে পারেন।

কেক ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে টুকরো করে পরিবেশন করুন। চাইলে উপরে হালকা আইসিং বা ক্রিম দিয়ে সাজাতে পারেন।

টিপস:

ডিম ও চিনি ভালোভাবে বিট করলে কেক আরও নরম ও ফ্লাফি হয়।
মাইক্রোওয়েভ ওভেনে বেক করার আগে ১০ মিনিট প্রিহিট করুন। এরপর ১৬০° সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন।
ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন এই সুগার ফ্রি কেক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ