মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডি.বি. গার্লস হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে, যেন তারা ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তি  পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত  সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার, সাবরিন সুলতানা, তিশা আফসানা প্রমুখ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন