মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক

    বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল  দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    রোববার (১৪ ডিসেম্বর) সন্ধের সময়  আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল  ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন তারা। কাস্টমস স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে।

    আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্ধার মিস্ত্রি রিনা বৈদ্য (৩৭) ও একই জেলার মৃত সানোয়ার সাহাজির স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

    কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত টাকাগুলো যথাযথ কাগজপত্র ও প্রমাণ সাপেক্ষে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। উপযুক্ত প্রমাণ ও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এঘটনায় আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন