বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সীতাকুণ্ডে পান ব্যবসায়ীসহ নিহত দুই

    সীতাকুণ্ডে পান ব্যবসায়ীসহ নিহত দুই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পানবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে দুই পান ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন পটিয়া থানার হাইদগাঁও এলাকার কমল চৌধুরী (৫৩) এবং হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর পূর্বপাড়া এলাকার সমীর চৌধুরী (৫৪)। আহত উজ্জ্বল চৌধুরী (৪৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি পটিয়া থেকে মিরসরাইয়ের উদ্দেশে যাচ্ছিল। উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

    বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন