মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠিত

    দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে হাউলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের আয়োজনে সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

    এসময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা শুধু সন্তান নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি সুস্থ, সুন্দর ও উন্নত জীবনের চাবিকাঠি। যখন একটি দম্পতি পরিকল্পনা করে সন্তান নেবেন, তখন তারা মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল রাখতে পারে এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে পারে।

    তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে এই সেবা সম্পর্কে জানতে হবে, ব্যবহার করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। আসুন, আমরা সচেতন হই, পরিকল্পিত পরিবার গড়ি, সুস্থ জীবন গড় এবং দেশের উন্নয়নে অংশীদার হই। 

    চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে ও দামুড়হূদা সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন,ডাক্তার শামসুন্নাহার শম্পা,ডাক্তার সেলীনা সহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ, এবং উন্নয়ন সহযোগী, সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান।

    সমাপনী অনুষ্ঠান শেষে গর্ভবতী মা ও প্রসব পরবর্তী মায়েদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন