মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • মূল্যবান সময়ই হলো সত্যিকারের ভালোবাসা

    মূল্যবান সময়ই হলো সত্যিকারের ভালোবাসা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসা আসলে কী—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভালোবাসা হলো একে অপরের সাথে সময়ের বিনিময়। দামি উপহার, বিলাসবহুল রেস্টুরেন্টে খাওয়া বা দামী হোটেলে থাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হলো প্রিয় মানুষের ব্যস্ত জীবন থেকে একটু সময় পাওয়া।

    আপনার জন্য যার সময় নেই, তার কাছে আপনি শূন্য। তার জন্য নিজের সর্বস্ব দিলেও তার মনের দরজা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে এক নতুন অঙ্ক শেখে, যে অঙ্কটার নাম 'সময়ের অঙ্ক'।

    সময় দেওয়ার অদ্ভুত রসায়ন:

    • গবেষণায় দেখা গেছে, সত্যিকারের ভালোবাসার মানুষেরা ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য সময় বের করে নেন। যেমন:
    • অফিসে কাজের চাপের মধ্যেও তিরিশ মিনিটের লাঞ্চ টাইম থেকে পনেরো মিনিট ফোনে কথা বলার জন্য বের করে রাখা।
    • পাঁচ মিনিটের রাস্তা পনেরো মিনিট ধরে হেঁটে কাছের মানুষটির সাথে একটু বেশি সময় কথা বলা।
    • নিজের হাজার ব্যস্ততার মাঝেও সঙ্গীর সময় অনুযায়ী নিজেকে ফাঁকা রাখা।

    কে আসল মানুষ চেনার উপায়:

    প্রতিটি মানুষই নিজের জীবনে ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ত সময়ের ডায়েরির পাতায় যদি আপনার নামটা লেখা থাকে, তবেই আপনি ভাগ্যবান। কারণ, প্রতিদিন একটু করে সময় দেওয়া মানে জীবনের অনেকটা অংশ সে আপনাকে দিয়ে দিচ্ছে। আর তাতেই চেনা যায় কে আপনার কাছের মানুষ, কে মনের মানুষ বা কে আসল বন্ধু। যদি সময় না দেয়, তবে বাকি সবকিছুই ফাঁকি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ