মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবদান অনন্য: প্রধান বিচারপতি

পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবদান অনন্য: প্রধান বিচারপতি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় (Judicial Secretariat) প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যম কর্মীদের অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।

বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, "গণমাধ্যম কর্মীরা তাদের বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। তারা দেশের মানুষকে সচেতন করেছেন।"

তিনি আরও মন্তব্য করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এই পৃথক সচিবালয় অত্যন্ত জরুরি ছিল এবং এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

প্রধান বিচারপতি জানান, আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে।  

এ সময় সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটিট পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন এসআরএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। 

উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, এসআরএফের সহ সভাপতি কবির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,সিনিয়র সদস্য দিদারুল আলম, যুগ্ন সম্পাদক আফজাল হোসেন,কোষাধক্ষ্য কামরুল ইসলাম ফকির, অফিস সম্পাদক মো. মাঈনুল আহসান ও এসআরএফের সদস্যরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন