মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • শ্যামনগর কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চুরি

    শ্যামনগর কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ’২৫) গভীর রাতে দুর্বৃত্তরা অফিসকক্ষের তালা ভেঙে নগদ টাকা ও দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

    বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে স্কুলে এসে দেখা যায় অফিসরুমের তালা ভাঙা, আলমারি–ডেস্ক তছনছ করা। পরে হিসাব করে দেখা যায়, একটি বিশেষ তহবিলের নগদ টাকা ও দুটি ল্যাপটপ নেই। ল্যাপটপ দুটিতে পরীক্ষাসংক্রান্ত নথি, শিক্ষার্থীদের ডাটাবেইজসহ গুরুত্বপূর্ণ দস্তাবেজ ছিল।

    স্থানীয় বাসিন্দারা জানান, কাশিমাড়ী ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরি–ডাকাতি বেড়েছে। রাতের বেলায় জনশূন্য রাস্তায় অচেনা লোকজনের চলাচল নিয়মিত দেখা গেলেও কার্যকর তদারকির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

    বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

    পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    ক্রমবর্ধমান চুরি–ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাতের টহল জোরদার ও সন্দেহজনক চলাচলে নজরদারি বৃদ্ধি করলে এমন ঘটনা কমে আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন