Silent Treatment: সম্পর্কের নীরবতায় মানসিক প্রভাব

সম্পর্কে সাময়িক ঝগড়া বা রাগ হওয়া স্বাভাবিক। অনেক সময় দুজনের মধ্যে কিছুক্ষণ কথা না বলা হয়, যা সাধারণত সময়ের সঙ্গে মিটে যায়। কিন্তু ‘Silent Treatment’ বা নীরবতার এই আচরণ আলাদা। এটি এক ধরনের মানসিক কৌশল (emotional manipulation), যেখানে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে অপরজনকে উপেক্ষা করে এবং হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য হলো অপরজনকে তার কাছে গুরুত্বহীন মনে করানো।
বিশেষজ্ঞরা বলছেন, এই আচরণে ভুক্তভোগীর মধ্যে বিরূপ অনুভূতি তৈরি হয়। যখন প্রিয় মানুষ হঠাৎ চুপ করে যায়, তখন মানুষ ভাবতে থাকে, “আমি কী ভুল করেছি?” বা “আমি কি ঠিক না?”। এই অনিশ্চয়তা ব্যবহারের মাধ্যমে অপরজনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।
সাইকোলজিতে এটিকে বলা হয় passive-aggressive behavior, অর্থাৎ সরাসরি আক্রমণ না করে মানসিকভাবে ক্ষতি করা। ভুক্তভোগী প্রায়ই নিজেই দোষী মনে করে এবং বারবার ক্ষমা চাইতে থাকে, এমনকি দোষ তার নিজের না থাকলেও। দীর্ঘমেয়াদে এই আচরণ আত্মবিশ্বাস ক্ষয় এবং মানসিক চাপ তৈরি করে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সম্পর্কের মধ্যে এই ধরনের নীরবতা স্বাভাবিক মনে না করে, এর বিরুদ্ধে সচেতন থাকা এবং প্রয়োজনে মানসিক সহায়তা নেওয়া জরুরি।