বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

    বিএনপি-জেএসডি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।

    সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ একজন আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
    আহতদের মধ্যে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ অন্তত ১৫ জন।

    জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জেএসডির প্রার্থীকে কেন্দ্র করে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নিতে যাওয়ার সময় পথে পথে নেতাকর্মীদের বহনকারী যানবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডি সহ-সভাপতি তানিয়া রব হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলাকারীদের প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন।

    জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

    এদিকে হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন