বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর),  সাবেক সভাপতি অধীর বড়ুয়া ( দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), প্রভাষ চক্রবর্তী (দৈনিক স্বাধীন বাংলা), এস,এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), শাহা আলম বাবলু (বাংলা টিভি), খোরশেদুল আলম (দৈনিক মুক্ত খবর), তৌহিদুর রহমান (নাগরিক টিভি) সবুজ অরন্য (দৈনিক স্বদেশ বিচিত্রা), এম,আর তাওহীদ (দৈনিক আমার বার্তা), শাহেদ হোসাইন ছোটন (দৈনিক ভোরের দর্পন), তাজুল ইসলাম (দৈনিক আলোর বাংলাদেশ), মনির চৌধুরী রানা (একুশে সংবাদ), বিপ্লব দাস (দৈনিক আলোকিত সকাল) প্রমূখ।

    উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

    তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

    এর আগে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন