মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • বিপিএলের নিলামে আলোচনার কেন্দ্রবিন্দু ১০টি দামি ক্রিকেটার

    বিপিএলের নিলামে আলোচনার কেন্দ্রবিন্দু ১০টি দামি ক্রিকেটার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নানা নাটকীয়তা এবং চমকের মধ্য দিয়ে অবশেষে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলাম। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দলগুলোর মধ্যে খেলোয়াড়দের দলে ভেড়ানোর এক দারুণ বুদ্ধির লড়াই দেখা গেছে।

    রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের বিপিএল নিলাম। দীর্ঘ এক যুগ পর বিপিএলে নিলাম পদ্ধতি ফিরে আসায় এবারের আয়োজন ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল।

    নিলামে 'এ' ক্যাটাগরির খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদসহ অন্যান্য তারকা ক্রিকেটাররাও নতুন দলে নাম লিখিয়েছেন।

    এই নিলামের মধ্য দিয়ে প্রতিটি দল নিজেদের পছন্দ অনুযায়ী সেরা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছে। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে কোন দলটি শেষ হাসি হাসে।

    এবারের নিলামের জন্য ১৪৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে। 

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি গড়েছে নতুন লাইনআপ। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে।এ ছাড়া তাওহিদ হৃদয় (৯২ লাখ) ও লিটন দাস (৭০ লাখ)কে নিয়ে সতর্কভাবে স্কোয়াড শক্তিশালী করেছে রংপুর রাইডার্স। 


    এদিন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান।

    এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের এবারের আসরের দামি ১০ ক্রিকেটারের নাম: 
    .নাইম শেখ- ১ কোটি ১০ লাখ (চট্টগ্রাম রয়্যালস)।
    .তাওহীদ হৃদয়- ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
    .লিটন দাস- ৭০ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
    .মোহাম্মদ সাইফউদ্দিন- ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
    .তানজিম হাসান সাকিব- ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)।
    .নাহিদ রানা- ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
    .শামীম হোসেন পাটোয়ারি- ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
    .মোহাম্মদ মিঠুন- ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
    .হাবিবুর রহমান সোহান- ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)।
    .খালেদ আহমেদ- ৪৭ লাখ টাকা (সিলেট টাইটানস)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন