সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে সম্মতি
  • চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাকরি থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

    সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    পৃথক প্রজ্ঞাপনে বরখাস্ত করা ছয় কর্মকর্তা হলেন—সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান।

    সরকারি প্রজ্ঞাপনে চাকরি থেকে পলায়নের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন