মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই,: বাংলাদেশ সাংবাদিক মহলে শোক

    সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই,: বাংলাদেশ সাংবাদিক মহলে শোক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

    আজ (১ ডিসেম্বর, ২০২৫) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
    পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার জানাজা ও দাফন পরবর্তী সময়ে সম্পন্ন হবে। তার কর্মময় জীবনে তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    জানা গেছে, এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হলে ইব্রাহিম আজাদের হার্টে রিং পরানো হয়। চিকিৎসা শেষে বাসায় ফিরে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

    এদিকে আজ সোমবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে। হাটহাজারীর নিজ জন্মস্থান ধলই গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইব্রাহিম আজাদ দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে কাজের পর ইলেকট্রনিক মিডিয়ায় যোগ দেন। একুশে টেলিভিশনে প্ল্যানিং এডিটর হিসেবে দায়িত্ব পালনের পর এটিএন বাংলা, দীপ্ত টিভি ও নিউজ টোয়েন্টিফোর-এ হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ঢাকার একটি গ্রুপ অব কোম্পানিতে মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগ দেন।

    ইব্রাহিম আজাদ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু সহকর্মী-গুণগ্রাহী রেখে গেছেন।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব, চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) এবং চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন