বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ব: ড. মোবারক

    বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ব: ড. মোবারক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনে জিতি আর হারি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জন্য কাজ করতে চাই। অতীতে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি, সত্য প্রকাশের কারণে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করবে।

    রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    ড. মোবারক হোসেন বলেন, “গত ৫৪ বছর ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপদ হিসেবে রয়েছে। আগামী দিনগুলিতে এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। শিক্ষার মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিহাদ, গোমতী নদীর বাঁধ সংস্কার, ঘরে ঘরে গ্যাস সংযোগ, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

    সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

    সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক অহিদুর রহমান এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।

    এ ছাড়াও বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন