মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • টেস্টি মিষ্টি কুমড়া ভর্তা

    টেস্টি মিষ্টি কুমড়া ভর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরম ভাতের সঙ্গে ভর্তার স্বাদই আলাদা। আলু, বেগুন ভর্তার মতো মিষ্টি কুমড়া দিয়েও ভীষণ মজাদার ভর্তা বানিয়ে ফেলা যায়। জেনে নিন কীভাবে ভর্তা করবেন মিষ্টি কুমড়া।

    মিষ্টি কুমড়া কেটে নিন ছোট টুকরা করে। খুব ছোট বা চিকন করতে হবে এমন নয়। প্যানে তেল গরম করে মিষ্টি কুমড়ার টুকরা দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দুই দিক ভাজুন। পোড়া দাগ লেগে যাওয়া শুরু করলে নামিয়ে নিন। এবার প্যানে কয়েকটি শুকনা মরিচ মচমচে করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে টমেটোর টুকরা ও কয়েক কোয়া রসুন ভাজুন। পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিন। 

    একটি প্লেটে স্বাদ মতো লবণ দিয়ে ভেঙে নিন শুকনা মরিচ। এর সঙ্গে মেশান টমেটো ও রসুন ভাজা। সামান্য সরিষার তেল, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ