শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বিআরটিসি কর্মকর্তা মাসুদ তালুকদারের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ

    বিআরটিসি কর্মকর্তা মাসুদ তালুকদারের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন( বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপোর কার্যক্রমকে প্রশ্নবৃদ্ধ করতে সাংবাদিকদের মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে কর্মকর্তাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগ উঠেছে। 

    গত বছরের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেখা গেছে এক শ্রেণীর সুবিধা ভোগীরা বিআরটিসি, গণপূর্ত অধিদপ্তর,ডিপিডিসি, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের টার্গেট করে সংবাদ পরিবেশনের নামে সিন্ডিকেট ব্লাকমেইল সহ নানা প্রকার সুবিধা আদায়ে ব্যার্থ হয়ে কর্মকর্তা - কর্মচারীদের আওয়ামী লীগের তকমা দিয়ে সংবাদ পরিবেশন যেনো সাংবাদিকতায় এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

    ঠিক এমন এক ঘটনা ঘটেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন( বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপোর ইউনিট প্রধান মোঃ মাসুদ তালুকদার এর সাথে। 

    বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোর ইউনিট প্রধান মাসুদ তালুকদার ৭ই জানুয়ারি ২০২৫ এ যোগদান করার পর থেকে এ ৯ মাসে  বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোর উন্নয়নে বেশ ভুমিকা পালন করেছেন। 

    মোঃ মাসুদ তালুকদার বিআরটিসির ঢাকা ডিপোতে যোগদান এর পর থেকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ৯ মাসে ট্রাক ডিপো থেকে বিআরটিসিকে লাভ্যাংশ করান ৬,৪৮,৬০,৪৪০ টাকা যা গত বছরের থেকে অধিক। 

    ঢাকা ট্রাক ডিপোর রাজস্ব আয়- ব্যয় এর তুলনামূলক তথ্য বিবরণী ঘেটে দেখা যায় (২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) তুলনায় ২০২৫ সালের ৯ মাসের নীট লাভ ২,৮৬,২৮,৮৪২ লাভ হয়েছে। এবং (২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) তুলনায় (২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত)  ৯ মাসে রাজস্ব আয় ৭,০০১৫,১৩২টাকা বেশি হয়েছে। 

    মেরামত খাতে ব্যয় এর তুলনামূলক বিবরণী: যন্ত্রালশের পার্থক্য ২৫,৫৪,৫৮৮ টাকা, টায়ারে পার্থক্য১৭,৫৫,০২২টাকা, লুব্রিকেন্টস পার্থক্য ১৮,০৯,০৬৫ টাকা, জানুয়ারী ২০২৫ ইং হতে লুব্রিকেন্টস প্রতি লিটার ৩৭৮ টাকা থেকে ৫১৬ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থ্যাৎ লুব্রিকেন্টের মূল্য ৩৬% বৃদ্ধি পাওয়ার পরেও খরচ বেড়েছে ৩৪%। ইতিমধ্যে গিয়ার অয়েল ও ডিফারেন্সিয়াল অয়েল পরিবর্তনের  কার্যক্রম শুরু করা হয়েছে। 

    টুপে রাজস্ব আয়ের তথ্য বিবরণীঃ ২০২৪ সালে টুপে রাজস্ব আয় হয় ৩,৯২,০৫,৯০০ টাকা  অন্য দিকে ২০২৫ সালে টুপে রাজস্ব আয় ৭,১৮,৭১,২৯৬ টাকা  যা ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে টুপে রাজস্ব আয় বেশি হয়েছে ৩,২৬,৬৫,৩৯৬ টাকা। 

    মাত্র ৯ মাসে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোর ইউনিট প্রধান মো: মাসুদ তালুকদার দ্বায়িত্বে বেশ উন্নয়ন এবং অনেক কার্চুপি পরিবর্তন করেছেন।

    যার কারণে বিআরটিসিতে কর্মরত কয়েকজন ব্যক্তি সংবাদ কর্মিদের নিকট মিথ্যা মনগড়া তথ্য সরবরাহ করে ঢাকা ট্রাক ডিপোর উন্নয়নকে থামিয়ে দেওয়ার পায়তারায় লিপ্ত হয়েছে বলে জানা গেছে। 

    এদিকে বিআরটিসির একজন উন্নয়ন মূখি কর্মকর্তা মাসুদ তালুকদারের নামে মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক সংবাদ প্রকাশ হওয়াতে বিআরটিসি ঢাকা ডিপোতে কর্মকর্তা - কর্মচারীদের নিকর ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

    এ বিষয়ে বিআরটিসি ঢাকা ডিপোর ইউনিট প্রধান মো: মাসুদ তালুকদারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক হলো এ রাষ্ট্রের ৪র্থ স্থম্ভ, আমরা চাই সাংবাদিকরা কারো কতা মতো মনগড়া সংবাদ পরিবেশন না করে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, যে কাজে আমি যুক্ত ছিলামনা সে কাল্পনিক গল্প সাজিয়ে যারা সংবাদ প্রকাশ করেছেন তারা এর পরবর্তীতে সঠিক সংবাদ প্রকাশ করবেন বলে আশা রাখি। বিআরটিসির উন্নয়নে ও সরকারের রাজস্ব আদায়ে  বিগত বছর গুলের তুলনায় আমি এ ৯ মাসে অধিক হাড়ে দৃশ্যমান কাজ করেছি, যা প্রমাণ হিসেবে সব ফাইলে দেখতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ