সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তাহিরপুরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র অন্যত্র হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন

    তাহিরপুরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র অন্যত্র হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভাটির জনপদ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের  তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প তরিগরি করে হঠাৎ অন্যত্র হস্তান্তর করার বিরুদ্ধে  তাহিরপুর উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

    শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে তাহিরপুর হাওর বাচাঁও আন্দোলন ও সচেতন তাহিরপুরবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই তাহিরপুরবাসীর দাবি ছিল একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে, পাহাড়ি সীমান্তবর্তী এই উপজেলার যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য এই প্রকল্পটি অত্যান্ত ভুমিকা রাখবে, কিন্তু স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে এই প্রকল্পটি অন্যত্র স্থানান্তার করা হয়েছে, তাহিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যত্রে হস্তান্তরের ঘটনায় আমরা তাহিরপুরবাসী তীব্রনিন্দ্র ও ক্ষোভ প্রকাশ করছি। যাদের তত্ত্বাবধানে এটি তাহিরপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি আমাদের এলাকায় পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনিয় সব রকক পদক্ষেপ গ্রগন করবো। এসময় বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি গুরুত্বপুর্ণ প্রকল্প আপনার জ্ঞানের বাইরের কিছু হতে পারে না, কিন্তু আপনি শুধু জাদুকাটা নিয়ে ব্যস্থ থাকায় তাহিরপুরে এই বড় ক্ষতির দিকে আপনার নজর নেই বলে আমরা মনে করি, এর পূর্বে কেন্দ্রটি স্থাপনের জন্য এলাকাবাসী নিজেরাই জায়গা নির্ধারণ করে দিয়েছিল, তাহলে আমাদের ধারে কাছে এসে কেন প্রকল্পটি অন্যত্রে সরিয়ে নেওয়া হলো? এর পেছনের রহস্য আমরা জানতে চাই। অবিলম্বে প্রকল্পটি পূর্বের  সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরেই স্থাপন করার দাবি জানান তারা, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি ফেরত না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আয়োজকরা। এসময়  স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন