শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

    রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী (ভিকটিম) হাসপাতালে এসে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন।

    বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই চৌগাছার বাসিন্দা হলেও, অভিযোগ করা হচ্ছে যে যশোরের রাজারহাটের বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।

    ভুক্তভোগী নারী যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা। অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন