মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আয়োজন
  • চিকেন ভেজিটেবল স্যুপ: শীতের স্বাস্থ্যকর পছন্দ

    চিকেন ভেজিটেবল স্যুপ: শীতের স্বাস্থ্যকর পছন্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের আগমন মানেই কুঁচকে থাকা শরীর আর গরম খাবারের প্রতি আকর্ষণ। সন্ধ্যার ঠান্ডা হাওয়া লাগতেই মন চায় একটি বাটি গরম, সুগন্ধি চিকেন ভেজিটেবল স্যুপের। স্যুপ শুধু শরীর গরম রাখে না, স্বাস্থ্যকর ও পুষ্টিকরও।

    বানাতে যা যা লাগছে:

    • চিকেন ২৫০ গ্রাম (ছোট টুকরা করা)
    • গাজর কুচি হাফ কাপ,
    • ক্যাপসিকাম কুচি হাফ কাপ,
    • বাধাকপি কুঁচি হাফ কাপ,
    • এছাড়াও মটরশুঁটি, বরবটি, ভুট্টা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, 
    • আদা ও রসুন কুচি ১ চা চামচ করে,
    • লবণ স্বাদমতো
    • গোলমরিচ গুঁড়ো স্বাদমতো,
    • ডিম ১টি,
    • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, 
    • বাটার বা রান্নার তেল ১ টেবিল চামচ।

    প্রণালী :

    প্যানে বাটার দিয়ে তাতে আদা রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে চিকেনের টুকরো গুলো আর কাচামরিচ দিয়ে হালকা ভেজে নিবো।

    এবার একে একে সব সবজি গুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে লবন, গোলমরিচ এবং চার কাপ পানি দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো।

    এখন কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেটা দিয়ে দিবো, দেয়ার সাথে সাথে অনবরত নাড়বো। এখন ডিম ফেটিয়ে সেটা আস্তে আস্তে দিবো আর নাড়তে থাকবো। ৩-৪ মিনিট ফুটিয়ে গরম গরম পরিবেশন করে নিবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ