বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপন 

    ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুথানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আগে স্মৃতিস্তম্ভটি শেখ মুজিবুর রহমানের ছিল। গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের ছবিটি ক্ষতিগ্রস্ত হলে, সেখানে শহীদ মুগ্ধের ছবি স্থাপন করা হয়।
    সোমবার সকালে মুগ্ধর ছবিটি 'কালি' মাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোররাতে দুর্বৃত্তরা মুগ্ধর ছবিতে কালি মেখে দেয়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন