শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশে জোর

    দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশে জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার, হঠাৎ পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আক্তার। তাঁর উপস্থিতিতে বিদ্যালয়জুড়ে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।

    পরিদর্শনে জেলা প্রশাসক সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদানের মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কথা বলেন ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মিত বিদ্যালয়ে আসার পরামর্শও দেন তিনি।

    বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের অবস্থা, টয়লেট ব্যবস্থাপনা, পরিষ্কার–পরিচ্ছন্নতা—সবই খুঁটিয়ে দেখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। পরিদর্শনে তাঁর কঠোর কিন্তু আন্তরিক মনোভাব শিক্ষক–অভিভাবক সকলের মধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে।

    পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মতে, জেলা প্রশাসকের এ ধরনের আকস্মিক নজরদারি বিদ্যালয়ের কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও বাড়াবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন