শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্র স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

    সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্র স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সাতক্ষীরা জেলায় নির্বাচিত ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৬৪ লাখ টাকা। চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক স্মারকে বরাদ্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাত থেকে সারাদেশের ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ এসেছে উক্ত খাতের মোট ৮০ কোটি টাকার বরাদ্দ থেকে।

    অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোরতা বজায় রাখতে সরকারি আর্থিক বিধি–বিধান মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাট পরিশোধের প্রমাণপত্র সংরক্ষণ, অডিটের জন্য বিল-ভাউচার রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন—এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে দায়ে পড়বেন সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। এছাড়া ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

    সংস্কারকাজ তদারকিতে দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)। নির্বাচনের আগে স্কুলগুলোকে প্রস্তুত রাখতে এসব নির্দেশনা মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

    সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন জানান, “জেলার ১৮৫টি বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করতে আমরা উপজেলাগুলোকে দ্রুত মেরামতকাজ শুরু করার নির্দেশ দিয়েছি। প্রতিটি টাকা সরকারি নীতিমালা মেনে ব্যয় হচ্ছে কি না, তা আমরা কঠোরভাবে তদারকি করব। উদ্দেশ্য একটাই—নির্বাচনের আগে কেন্দ্রগুলো মানসম্মতভাবে প্রস্তুত করা এবং কোনো অনিয়মের সুযোগ না রাখা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন