বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা, জন্মতারিখ ও নাম বদলে নতুন নিয়ম
  • ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রামে আয়োজন করলো দিনব্যাপী শিশু উৎসব

    ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রামে আয়োজন করলো দিনব্যাপী শিশু উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব শিশু দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা বিপন্ন দুইশত শিশুকে নিয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রাম।

    রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় কেন্দ্রের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শিশুদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

    এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান নিফাজ, সভাপতি মায়মুনা বিনতে রহিম, সাধারণ সম্পাদক সানিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক তকি তাহমিদ, কোষাধ্যক্ষ নাদিয়া ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মেবায়ের সিয়াম এবং সদস্য সাজিদা জয়হা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এবং সঞ্চালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো: আবরাহাম। পরে শিশুদের মাঝে বিশেষ মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।

    বিকাল ৩টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

    দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন হৃদয়স্পর্শী কর্মসূচির আয়োজন করায় ব্ল্যাক টু ব্লু সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বলেন, “এই ধরণের মানবিক উদ্যোগ শিশুদের মনে নতুন স্বপ্ন জাগায়। ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন