মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বাগেরহাট-১ আসনে তরুণ নেতৃত্বের দাবি, আলোচনায় মশিউর রহমান যাদু

বাগেরহাট-১ আসনে তরুণ নেতৃত্বের দাবি, আলোচনায় মশিউর রহমান যাদু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে দলীয় মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় ভোটার ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক মহলে এবার তরুণ, শিক্ষিত ও প্রযুক্তি-দক্ষ নেতৃত্বের প্রতি আগ্রহ স্পষ্ট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মশিউর রহমান যাদুর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় মাঠপর্যায়ে সক্রিয় থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন মশিউর রহমান যাদু।

স্থানীয়দের দাবি—উন্নয়ন, সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অধিকার আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ায় তিনি এলাকায় “পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য” নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।

দলীয় ও সংগঠনিক পর্যায়েও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। প্রযুক্তিনির্ভর রাজনৈতিক কর্মকৌশল, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে কেন্দ্রীয় নেতৃত্বেও তার নাম প্রশংসিত হচ্ছে বলে জানা গেছে।

মশিউর রহমান যাদুর দায়িত্ব ও অতীত কর্মকাণ্ড:

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (কেন্দ্রীয় নির্বাহী কমিটি) সাবেক সাধারণ সম্পাদক (জি.এস), সরকারি এম. এম. সিটি কলেজ ছাত্র সংসদ, খুলনা সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, খুলনা জেলা বিএনপি প্রতিষ্ঠাতা, কমল স্মৃতি পরিষদ স্থানীয় তরুণ ভোটারদের বড় একটি অংশ মনে করেন, বিএনপি যদি মশিউর রহমান যাদুকে মনোনয়ন দেয়, তাহলে বাগেরহাট-১ আসনে “সুস্থ, প্রতিযোগিতামূলক ও জনআস্থার রাজনৈতিক পরিবেশ” ফিরে আসবে।

এলাকার কয়েকজন তরুণ জানান, “প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে যিনি জনগণের সঙ্গে মাঠে ছিলেন, প্রযুক্তি-নির্ভর রাজনীতি করেছেন এবং তরুণদের স্বপ্নকে প্রতিনিধিত্ব করছেন—তিনি মশিউর রহমান যাদু।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করেন, বাগেরহাট-১ আসনে প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা বড় ভূমিকা পালন করবে।

মনোনয়ন প্রসঙ্গে দলীয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে তৃণমূলের আগ্রহের কারণে এ আসনটিতে মনোযোগ বাড়ছে কেন্দ্রীয় পর্যায়েও।

ছাত্রনেতা থেকে জাতীয় পর্যায়ে মশিউর রহমান যাদু'র নামের পাশে কোন কালিমালিপ্ত শব্দ যোগ হয়নি। ক্লিন ইমেজের তরুণ রাজনৈতিক সংগঠক, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এই অঞ্চলের সম্প্রীতির মেলবন্ধন তার পারিবারিক ঐতিহ্য, যা মশিউর রহমান যাদু আজও ধরে রেখেছে বলে সবার কাছে সমান জনপ্রিয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন